আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক মোস্তফা খান

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Sep 1, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:

নরসিংদী প্রতিনিধি:

দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক স্বীকৃতি “মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫পেয়েছেন খান আইটি হোস্ট- এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মো. মোস্তফা খান। তিনি নরসিংদীর রায়পুরা প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য ও সাবেক সভাপতি।

 

৩০ আগস্ট শনিবার সন্ধায় রাজধানীর পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক।

 

এসময় অর্থ মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন সহ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

তথ্যপ্রযুক্তি খাতে উদ্ভাবনী কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি এবং তরুণদের আইটিতে উদ্বুদ্ধ করার অবদানের জন্য তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়।

 

তথ্যপ্রযুক্তি খাতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে আসছেন আইটি উদ্যোক্তা মোস্তফা খান।

বিশেষ করে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি, শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ও বিদ্যালয়  ব্যবস্থাপনা সফটওয়্যার সেবা প্রদান এবং তরুণ প্রজন্মকে আইটি খাতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর প্রতিষ্ঠান “খান আইটি হোস্ট ”সুনাম কুড়িয়েছে।

 

এসময় মোস্তফা খান বলেন, “এই স্বীকৃতি আমার একার নয়, বরং পুরো টিমের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আমাদের ওয়েবসাইট সেবা কার্যক্রম পৌছে গেছে। প্রযুক্তি খাতে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে আমরা কাজ করে যাচ্ছি।

 

আয়োজক কর্তৃপক্ষ জানায়, তথ্যপ্রযুক্তি ও উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখার জন্যই তাঁকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

 

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর জেনারেল মেম্বার খান আইটি হোস্ট।

উল্লেখ্য, মো. মোস্তফা খান ইতোপূর্বে “হিউম্যান রাইটস পিস অ্যাওয়ার্ড-২০২১,” “বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি গোল্ড মেডেল২০২১,” “শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড২০২২,” “জাতীয় যুব দিবস নজরুল সম্মাননা২০২২,” এবং “একতারা বিজয় উৎসব সম্মাননা সহ একাধিক সম্মাননা গ্রহণ করেছেন। এছাড়াও ২০২৩ সালের মে মাসে ভারতের আগ্রা শহরে অনুষ্ঠিত ইন্দো-বাংলা-নেপাল আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্সে তাঁকে বিশেষ আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300