ঢাকা | বঙ্গাব্দ

মনোহরদীতে আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 1, 2026 ইং
মনোহরদীতে আদালতের নির্দেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ ছবির ক্যাপশন:
ad728

এম. ওবায়েদুল কবীর:
নরসিংদীর মনোহরদীতে আদালতের নির্দেশনা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার তাতিরদী এলাকায় সুশীল চন্দ্র বর্মন, হারাধন চন্দ্র বর্মন, পরিতোষ চন্দ্র বর্মন, চিত্তরঞ্জন বর্মন, মনোরঞ্জন বর্মন, অনন্ত বর্মন, খোকন চন্দ্র বর্মন ও জগদীশ চন্দ্র বর্মনসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থাকার কথা বলা হলেও তা অমান্য করে সেখানে দোচালা টিনের ঘর নির্মাণ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
গত সোমবার মনোহরদী উপজেলার তাতিরদী এলাকায় বিরোধপূর্ণ ওই জমিতে স্থাপনা নির্মাণের ঘটনা ঘটে বলে অভিযোগকারীদের দাবি।
জানা যায়, তাতিরদী মৌজার বিভিন্ন দাগের জমি নিয়ে অঞ্জন বাউল, রঞ্জন বর্মন ও সঞ্জিত বর্মনের সঙ্গে সুশীল চন্দ্র বর্মন, হারাধন চন্দ্র বর্মন, পরিতোষ চন্দ্র বর্মন, চিত্তরঞ্জন বর্মন, মনোরঞ্জন বর্মন, অনন্ত বর্মন, খোকন চন্দ্র বর্মন ও জগদীশ চন্দ্র বর্মনসহ কয়েকজনের বিরোধ চলে আসছিল।
এ বিরোধকে কেন্দ্র করে শান্তি ভঙ্গের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করা হয়। মনোহরদী এম মামলা নং-৬৯৫/২০২৬, স্মারক নং-০৫.৩০.৬৮০০.১২০.০০১.০০.২৬-১৬২১ এবং ২৭ আগস্ট ২০২৬ তারিখের সংশ্লিষ্ট নোটিশ সূত্রে জানা যায়, বিরোধপূর্ণ জমিতে উভয় পক্ষকে নিজ নিজ অবস্থানে থেকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে আদালতের বিচারকার্য নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবদমান জমির বর্তমান অবস্থান পরিবর্তন না করার নির্দেশনার পাশাপাশি আগামী ৪ অক্টোবর ২০২৬ তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ উভয় পক্ষকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগকারীদের দাবি, আদালতের নির্দেশনা ও পুলিশের সতর্কতার বিষয়টি জানার পরও বিবাদী পক্ষের লোকজন বিরোধপূর্ণ জমিতে দোচালা টিনের ঘর নির্মাণ শুরু করেন। এতে জমির দখল নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে বিরোধপূর্ণ জমিতে স্থাপনা নির্মাণের কার্যক্রমের চিত্র দেখা গেছে বলে অভিযোগকারীরা জানান। এ বিষয়ে বিবাদী পক্ষের সঙ্গে কথা বললে তারা স্থাপনা নির্মাণের কাজটি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, আদালতের নির্দেশনা থাকা অবস্থায় বিবদমান জমিতে কাজ করার অভিযোগ গুরুতর বিষয়। এমন ঘটনা ঘটে থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে আদালতের নির্দেশনা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে স্থানীয়দের কেউ কেউ আশঙ্কা প্রকাশ করেছেন।
স্থানীয় সচেতন মহল বিরোধপূর্ণ জমি নিয়ে উভয় পক্ষকে আইন নিজের হাতে না তুলে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।
বিরোধপূর্ণ জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন হওয়ায় আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি পোস্ট করেছেন : বার্তা বিভাগ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত