আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি প্রশংসায় ভাসছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার নরসিংদীতে অবৈধ ৫ ইটভাটা কে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
ad728

নরসিংদীতে অভিনব কৌশলে মাদক পাচারের সময় নারী সহ আটক ২

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 19, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আটককৃত দুই মাদক কারবারী

নরসিংদী পৌর এলাকা থেকে অভিনব কৌশলে গাঁজা বহনকালে নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) সকালে শহরের ব্রাহ্মণপাড়া এলাকার ইউএমসি জুট মিল সংলগ্ন বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। পরে বিকেলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার।

আটককৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের হাছু মিয়ার ছেলে জামাল মিয়া (২০) এবং একই জেলার আখাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামের লিটন মিয়ার স্ত্রী শিল্পী বেগম (২৭)। তাদের কাছ থেকে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বোরহান উদ্দিনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এসময় দু’জন মাদক কারবারিকে শরীরে কস্টেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা বহন করতে দেখে পুলিশ হাতেনাতে আটক করে।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, আটকরা পেশাদার মাদক কারবারি। পুলিশের চোখ ফাঁকি দিতে তারা দীর্ঘদিন ধরে ভিন্ন কৌশলে গাঁজা বহন করছিল। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300