আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি প্রশংসায় ভাসছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার নরসিংদীতে অবৈধ ৫ ইটভাটা কে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
ad728

আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 9, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের প্রতীক হিসেবে পরিচিত শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দৃষ্টান্তমূলক রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার সব আসামিকেই বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন—এএসআই (সশস্ত্র) আমির হোসেন
কনস্টেবল সুজন চন্দ্র রায়
তারা বর্তমানে গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।
যাবজ্জীবন দণ্ড পেয়েছেন—
সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) আরিফুজ্জামান ওরফে জীবন
তাজহাট থানার তৎকালীন পরিদর্শক (নিরস্ত্র) রবিউল ইসলাম ওরফে নয়ন
এসআই বিভূতি ভূষণ রায় ওরফে মাধব

এই মামলায় মোট ৩০ জন আসামি ছিলেন এবং রায়ে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বর্তমানে ছয়জন আসামি কারাগারে রয়েছেন এবং রায় ঘোষণার সময় তাদের আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এস এম ময়নুল করিম জানান, মামলায় ২৫ জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। তাদের মধ্যে ছিলেন প্রত্যক্ষদর্শী, বিশেষজ্ঞ, সাংবাদিক, চিকিৎসক এবং পুলিশ সদস্য।

মামলার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়—
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ
টেলিভিশনের লাইভ সম্প্রচার ভিডিও
গুলিবিদ্ধ প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য
এছাড়া বর্তমান সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ পটভূমির সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন।

দীর্ঘ শুনানি শেষে গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। পরে ৫ মার্চ রায়ের দিন নির্ধারণ করা হয় এবং অবশেষে আজ এই বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করা হলো।

এই রায়কে অনেকেই একটি দৃষ্টান্তমূলক বিচার হিসেবে দেখছেন, যেখানে রাষ্ট্রীয় বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে আদালত। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে এই রায় দেশের বিচার ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300