আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি প্রশংসায় ভাসছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার নরসিংদীতে অবৈধ ৫ ইটভাটা কে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
ad728

নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা

নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রবীণ ও অনন্য উদাহরণ স্থাপনকারী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা (১২০) আর নেই। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
তিনি বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের বাসিন্দা ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২২ বছর আগে এক দুর্ঘটনায় দৃষ্টিশক্তি হারান আব্দুর রহমান মোল্লা। কিন্তু অন্ধত্ব তাকে থামাতে পারেনি। বরং এর ছয় বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন তিনি। দেশে ফিরে নিজ গ্রামে ৫ শতাংশ জমির ওপর একটি পাকা মসজিদ নির্মাণ করেন এবং সেই মসজিদের নামেই জমি রেজিস্ট্রি করে দেন।
এরপর নিজেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব নেন। কিন্তু বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরের মসজিদে যাতায়াতে বাধা হয়ে দাঁড়ায় তার অন্ধত্ব। তখনই তিনি নিজেই সমাধানের পথ বের করেন।
তার পরামর্শে সন্তানরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি ও বাঁশ টানিয়ে দেন। প্রথমদিকে ছেলে-নাতিরা তাকে সহায়তা করলেও পরে একটি লাঠির সাহায্যে দড়ি ধরে নিজেই নিয়মিত মসজিদে যাতায়াত করতেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই পাঁচ ওয়াক্ত নামাজের আজান দিয়ে গেছেন এই প্রবীণ মুয়াজ্জিন।
আব্দুর রহমান মোল্লার ছেলে, স্কুলশিক্ষক মো. শফিকুল ইসলাম সাইফুল জানান, হজ থেকে ফেরার পরই তার বাবা মসজিদে আজান দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। শারীরিক সীমাবদ্ধতা থাকলেও দৃঢ় মনোবল আর ঈমানের শক্তিতে তিনি সেই ইচ্ছা পূরণ করেন।
নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ বলেন, “তিনি বড়াইগ্রামের সবচেয়ে প্রবীণ মানুষদের একজন ছিলেন। অন্ধ হয়েও মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের প্রচার-প্রসারে তার অবদান সত্যিই বিরল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”
স্থানীয়দের মতে, আব্দুর রহমান মোল্লার জীবন সংগ্রাম, ঈমান ও অধ্যবসায়ের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্মের কাছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300