আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি প্রশংসায় ভাসছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার নরসিংদীতে অবৈধ ৫ ইটভাটা কে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
ad728

নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Apr 1, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা

নরসিংদী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক নরসিংদী জেলা বিএনপি সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব তোফাজ্জল হোসেন ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হয়েছেন।

বুধবার(১ এপ্রিল) সকালে তিনি নরসিংদী শহরে পৌঁছালে নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও কয়েক শতাধিক সাধারণ মানুষ ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী বাসাইলস্থ নরসিংদী ক্লাব এলাকায় জড়ো হয়ে তাকে স্বাগত জানান। এসময় উপস্থিত জনতার উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

পরে সেখান থেকে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবপুর উপজেলার তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে বিভিন্ন স্থানে মানুষ দঁাড়িয়ে নবনিযুক্ত এই প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের প্রতি সমর্থন ও শুভকামনা প্রকাশ করেন।

এসময় তোফাজ্জল হোসেন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে তিনি নরসিংদী জেলার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে নরসিংদী জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।  উল্লেখ্য,গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব খোন্দকার ফরহাদ আহমদের স্বাক্ষরিত নতুন করে দেশের বিভিন্ন জেলার ১৪ জন জেলা পরিষদের প্রশাসক নিয়োগ প্রদান করেন। এর মধ্যে তোফাজ্জল হোসেনকে নরসিংদী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300