আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

নরসিংদীতে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ মেঘলার লাশ উদ্ধার, পলাতক স্বামী

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: গৃহবধূ মেঘলা

নরসিংদীতে মেঘলা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বজনদের অভিযোগ, পরিকল্পিতভাবে শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে। ঘটনার পর থেকেই তার স্বামী রজু পলাতক রয়েছেন।
নিহত মেঘলা আক্তার পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের বালু ব্যবসায়ী ইব্রাহিমের ছেলে রজুর স্ত্রী এবং আনোয়ার হোসেনের মেয়ে। মেঘলার রায়হান (৩) নামে এক শিশু সন্তান রয়েছে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার  বিকেলে ডাংগা ইউনিয়নের কাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, মেঘলার মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। তারা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই মেঘলাকে শ্বশুরবাড়িতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো।
স্বজনদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিনের নির্যাতনের জের ধরেই মেঘলাকে হত্যা করা হতে পারে বলে তাদের দৃঢ় বিশ্বাস। ঘটনার পর থেকেই তার স্বামী রজু বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছেন, যা সন্দেহ আরও ঘনীভূত করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন,
“ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।”
এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। নিহতের স্বজনদের পক্ষ থেকেও দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300