আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

শহরের চৌরাস্তা মোড়ে কলেজ ছাত্র কে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নিহত কলেজ ছাত্র আব্দুর রহমান

সিরাজগঞ্জ জেলা শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে প্রকাশ্য দিবালোকে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, নিহত আব্দুর রহমান (১৮) ইসলামীয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

রোববার বিকেল সাড়ে ৪টার দিকে জেলা শহরের এক নম্বর পুলিশ ফাঁড়ির অদূরে চৌরাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ মৃত্যুর ঘটনার পর শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শার্ট-প্যান্ট ও জ্যাকেট পরিহিত ১৫–২০ জন যুবক ধারাল অস্ত্র চাপাতি ও ছুরি হাতে নিয়ে হঠাৎ করে বাজার স্টেশনগামী একটি সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে দেয়। পরে অটোরিকশার মধ্যে থাকা যাত্রী আব্দুর রহমানকে কুপিয়ে গুরুতর জখম করে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা দ্রুত আহত আব্দুর রহমানকে হাসপাতালে নিয়ে যান। শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রোকনুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের গভীর আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
নিহত আব্দুর রহমান সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া খানপাড়া মহল্লার বাসিন্দা রেজাউর রহমানের ছেলে। এদিকে, ঘটনার পরপরই হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একদল যুবক হাতে ধারাল অস্ত্র নিয়ে চৌরাস্তা মোড়ে একটি সিএনজি থামিয়ে যাত্রীকে কুপিয়ে জখম করছে। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ঘটনার পর থেকেই পুলিশের একাধিক দল কাজ করছে। নিহতের মরদেহ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300