আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
সারোয়ার হোসেন মৃধা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত মাধবদীতে আওয়ামী লীগের দুর্গে ধস: ভিপি নাসিরের নেতৃত্বে 'অজেয়' আনন্দী এখন বিএনপির দখলে। নরসিংদীতে ডিম কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু নরসিংদীতে চাচাতো ভাইয়ের দা'র কোপে মৎস্যজীবী লীগ নেতা নিহত তুষারের আসনে ব্যালটে দাড়িপাল্লা না রাখার আবেদন জানালো জামাত নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ মাদক সম্রাজী চম্পা আটক নরসিংদী -৪ আসনে বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী কাজী শরিফুল আগাম জামিন পেলেন নরসিংদীতে চাঁদা না দেওয়ায় মব সৃষ্টি করে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা আহত ১০ নরসিংদীতে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ মেঘলার লাশ উদ্ধার, পলাতক স্বামী ডাব প্রতীকের প্রার্থী কে নিয়ে বিতর্ক, আদালতে তুষারের মামলা শিবপুরে শিশুদের খেলার সময় বাড়ির উঠান থেকে ২ শতাধিক গুলি উদ্ধার মসজিদের ওয়াকফ জমি দখলের অভিযোগ! আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে থানায় জিডি দূর্নীতি ও অনিয়মের ১২ অভিযোগ প্রমানিত প্রধান শিক্ষক আল-মামুন বরখাস্ত নরসিংদী - ৪ আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষনা নরসিংদীতে সেনা-পুলিশের কম্বাইন্ড অপারেশনে শীর্ষ ২ সন্ত্রাসী আটক খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল মাদক নিয়ে ঝগড়া, ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু আওয়ামীলীগ সভাপতির বাড়িতে বিএনপির সভাপতির কম্বল বিতরণ নরসিংদীর ২ টি আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল রেললাইনের সংস্কার কাজে কলাগাছ ও বালুর বস্তার ব্যবহার
ad728

নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ মাদক সম্রাজী চম্পা আটক

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মাদক সম্রাজী চম্পা

নরসিংদীর সদর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ এক চিহ্নিত নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।
আটককৃত নারীর নাম চম্পা বেগম (৪২)। তিনি সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের মধ্য শীলমান্দি গ্রামের বাদল মিয়ার মেয়ে।
অভিযানকালে তার কাছ থেকে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৯ লাখ ৯৬ হাজার ২২০ টাকা, বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র এবং ৬টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল শীলমান্দি ইউনিয়নের মধ্য শীলমান্দি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত মাদক কারবারি চম্পা বেগমকে আটক করা সম্ভব হয়।
তিনি আরও জানান, যৌথবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়। আটককৃত চম্পা বেগমের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300