আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

আওয়ামীলীগ সভাপতির বাড়িতে বিএনপির সভাপতির কম্বল বিতরণ

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 2, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: কম্বল বিতরণ

নরসিংদীর রায়পুরা উপজেলার চর মধুয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ব্যতিক্রমধর্মী এ কর্মসূচিতে একসঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির শীর্ষ নেতারা, যা এলাকাজুড়ে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চর মধুয়া যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজিত হয় চর মধুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দূস সালাম সিকদারের বাড়িতে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে।
অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দূস সালাম সিকদার এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী বিএনপি নেতা হাবিবুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আওয়াল সিকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অনুষ্ঠিত কর্মসূচিতে বিএনপি নেতাদের অংশগ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির একাংশের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা বিষয়টিকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী আখ্যা দিয়ে রাজনৈতিক অবস্থান ও আদর্শ নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্থানীয় এক বিএনপি নেতার নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “মানবিক কর্মসূচি অবশ্যই প্রশংসনীয়, তবে দলের অবস্থান ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রাখা জরুরি।”
অন্যদিকে, আয়োজক ও অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন নেতার দাবি, এটি সম্পূর্ণ মানবিক উদ্যোগ এবং শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোই ছিল মূল লক্ষ্য। রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানবতার দৃষ্টান্ত স্থাপন করতেই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে তারা জানান।
এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ একে মানবিক সৌহার্দ্যের দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক কৌশল ও দলীয় শৃঙ্খলার প্রশ্ন তুলে সমালোচনা করছেন।
কম্বল বিতরণকে কেন্দ্র করে শুরু হওয়া এ আলোচনা এখন পুরো ইউনিয়নজুড়ে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300