আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

জাপানে কোবে বাংলাদেশ সোসাইটির উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 22, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: জাপান কোবে বাংলাদেশ সোসাইটির বিজয় দিবস পালন

জাপানে যথাযথ মর্যাদায় ও ভাব গাম্ভীর্যের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। জাপানের কোবে শহরে বসবাসরত বাংলাদেশীদের প্রাণের সংগঠন কোবে বাংলাদেশ সোসাইটি দেশের স্বাধীনতার এই বিজয়ের দিনটিকে যথাযথভাবে পালন করে। 

রবিবার (২১ ডিসেম্বর) নজিগিকু কাইকান হল রুমে বিভিন্ন আনুষ্ঠানমালার মধ্যদিয়ে দিনব্যাপী  বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৪ তম  এই বিজয় দিবস পালন করা হয়।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। নাচ, গান ও আবৃত্তিতে প্রবাসী বাংলাদেশিরা বিজয়ের আনন্দ ভাগ করে নেন, যা পুরো অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত ও উৎসবমুখর। এসময় প্রবাসী বাংলাদেশীরা নেচে গেয়ে বিজয়ের এই দিনটি সুদূর কোবে শহরের স্মরণীয় করে রাখে।

মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিওটো বিশ্ববিদ্যালয়েন অধ্যাপক ড. কামরুল হাসান।

কোবে বাংলাদেশ সোসাইটির সভাপতি আলমগীর হোসেন ইমন'র সভাপতিত্বে  অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মো. মিয়া ইয়াসিন, মো. আরসাদুল হক ও মো আজাদ রহমান।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মেঘলা ও জেসমিন। তাদের প্রাণবন্ত উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি আরও উপভোগ্য হয়ে ওঠে।

কোবে বাংলাদেশ সোসাইটির বিজয় দিবসের এই আয়োজনে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি ঐক্যের আহ্বান জানানো হয়। এছাড়াও মহান বিজয় দিবসের  এই অনুষ্ঠানে মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে প্রবাসে ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কোবে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান। এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কোবে বাংলাদেশ সোসাইটির  সহ-সভাপতি মো. রাজু চৌধুরী, অর্থ সম্পাদক আরিফ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন ও প্রচার সম্পাদক কাজী আমিনুর।

সভাপতির বক্তব্যে আলমগীর হোসেন ইমন বলেন,“৩০ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই মহান বিজয় আজও আমাদের প্রেরণা। বিদেশের মাটিতে থেকেও আমরা বাংলাদেশকে হৃদয়ে ধারণ করি। এই ভালোবাসা থেকেই কোবে বাংলাদেশ সোসাইটির এমন আয়োজন।”

তিনি বলেন, প্রবাসে জন্ম নেওয়া নতুন প্রজন্মের মাঝেও মুক্তিযুদ্ধের ইতিহাস ও লাল-সবুজের চেতনাকে ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। 
এসময় তিনি সবাইকে একত্রিত করে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান তার বক্তব্যে বলেন,
“কোবে বাংলাদেশ সোসাইটি ভবিষ্যতেও মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় ঐতিহ্যকে কেন্দ্র করে এমন ঐতিহাসিক ও সাংস্কৃতিক কর্মসূচি অব্যাহত রাখবে।”

বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশপ্রেম, ঐক্য ও মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে এগিয়ে যাওয়াই মহান বিজয় দিবসের প্রকৃত শিক্ষা।
 
অনুষ্ঠানের শেষে সংগঠনের পক্ষ থেকে সভাপতি এ আয়োজনে সংশ্লিষ্ট অতিথি, সংগঠক, স্বেচ্ছাসেবক ও অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300