আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি প্রশংসায় ভাসছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার নরসিংদীতে অবৈধ ৫ ইটভাটা কে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
ad728

রেললাইনের সংস্কার কাজে কলাগাছ ও বালুর বস্তার ব্যবহার

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সংস্কার কাজে কলাগাছ ও বালুর বস্তা

ময়মনসিংহের নান্দাইলে ভৈরব-ময়মনসিংহ ৭৫ কিলোমিটার রেললাইনের একটি ঝুঁকিপূর্ণ অংশে কলাগাছ ও বালুর বস্তা দিয়ে সংস্কারের ঘটনা ঘটেছে।

নান্দাইল উপজেলার মুশল্লী ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া রেললাইনের শুভখিলা নামক স্থানে রেলের পাথর ও নিচের মাটি সরে যাওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ এই ‘অদ্ভুত’ পদ্ধতি অবলম্বন করেছে; যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

সরেজমিন জানা গেছে, দীর্ঘদিন ধরে শুভখিলার রেললাইনের ওই অংশের মাটি ও পাথর সরে যাওয়ায় ট্রেন চলাচলের সময় বিকট শব্দ হচ্ছিল এবং বগিগুলো বিপজ্জনকভাবে হেলে পড়ছিল। এতে যাত্রীদের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি স্থানীয়রা রেল কর্তৃপক্ষকে জানানোর পর স্লিপার বা পাথর দিয়ে স্থায়ী সমাধানের বদলে প্লাস্টিকের বস্তায় বালু ভরে এবং তা আটকে রাখতে কলাগাছ ও কাঠের খুঁটি ব্যবহার করা হয়েছে। রেললাইন কর্তৃপক্ষের এমন সংস্কারকে দায়িত্বে অবহেলা ও গাফিলতির কারণ হিসেবে দেখার পাশাপাশি সেই অংশটুকু দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া ও ফরহাদ মিয়া জানান, এটা কর্তৃপক্ষের চরম গাফিলতি। রেললাইনের কাজে কলাগাছ ও বালুর বস্তা ব্যবহারের বিষয়টি খুবই নিন্দনীয়। এছাড়া এ নিম্নমানের কাজের ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই রেললাইনটি দ্রুত সংস্কার প্রয়োজন। 

এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ বিভাগীয় প্রকৌশলী মো. আহসান হাবিব জানান, এভাবে রেললাইন সংস্কারের কোনো নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300