আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি প্রশংসায় ভাসছেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার নরসিংদীতে অবৈধ ৫ ইটভাটা কে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা
ad728

পলাশে কচুরিপানায় বন্ধ খাল নিজ উদ্যোগে পরিষ্কার করলেন যুবদল নেতা মাসুদ খাঁন

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Mar 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: ব্যক্তিগত উদ্যোগে কচুরিপানায় বন্ধ খাল পরিষ্কার করাচ্ছেন যুবদল নেতা মাসুদ খাঁন

নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নে দীর্ঘদিন ধরে কচুরিপানায় ভরে বন্ধ হয়ে থাকা একটি খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পানি নিষ্কাশন স্বাভাবিক করতে নিজ উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচি হাতে নিয়েছেন পলাশ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ খাঁন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খালটি কচুরিপানায় ভরে যাওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে আশপাশের এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং কৃষিজমি ও স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়েন।
এ পরিস্থিতিতে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে খাল থেকে কচুরিপানা অপসারণের কাজ শুরু করেন মাসুদ খাঁন। কয়েকদিন ধরে চলমান এ কর্মসূচিতে খালের পানি প্রবাহ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে খালটি পরিষ্কার না হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে এলাকায় জলাবদ্ধতা তৈরি হতো। খাল পরিষ্কারের এ উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
উদ্যোক্তা মাসুদ খাঁন বলেন, “এলাকাবাসীর দুর্ভোগ কমাতে আমরা নিজ উদ্যোগে খাল পরিষ্কারের কাজ শুরু করেছি। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”
স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা ও জনদুর্ভোগ কমাতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300