আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

" দূর্নীতি কে শেকড় থেকে উপড়ে ফেলতে জনগনই শেষ ভরসা " ঘোড়াশাল জনসভায় জামাত প্রার্তী আমজাদ

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 1, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: জামাত প্রার্থী আমজাদ হোসাইন

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনগণের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে নরসিংদী-২ (পলাশ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মো. আমজাদ হোসাইন বলেছেন, “সারা দেশে দাঁড়িপাল্লার পক্ষে ইতিবাচক জনমত তৈরি হয়েছে। পলাশেও সেই সম্ভাবনা জোরালোভাবে উপস্থিত। এই সম্ভাবনাকে বিজয়ে রূপ দিতে হলে জনগণকেই এগিয়ে আসতে হবে।”

সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় ঘোড়াশাল স্টেশন ঘোড়া চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোড়াশাল পৌরসভার আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাস্থলে জড়ো হয় এলাকার বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতি, যা জনসভাকে আরও উৎসাহব্যঞ্জক করে তোলে।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, “জনগণ দায়িত্ব পালন করে ভোটাধিকার প্রয়োগ করলে দুর্নীতি ও দুর্বৃত্তায়নের জায়গা সংকুচিত হয়ে যায়। দাঁড়িপাল্লা জনগণের প্রতীক—ন্যায়, সত্য, ও সাধারণ মানুষের অধিকার রক্ষার প্রতীক। তাই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মো. সাইয়েদুজ্জামান, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য, নরসিংদী। প্রধান বক্তা ছিলেন আবুল কাশেম সিকদার, জেলা মজলিসে শূরা সদস্য ও উপজেলা আমির, পলাশ।
সভাপতিত্ব করেন অধ্যাপক ইসমাইল খায়েরী, আমির, ঘোড়াশাল পৌরসভা। পুরো অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা বেলাল হোসেন, সেক্রেটারি, ঘোড়াশাল পৌরসভা।

বক্তারা বলেন, ন্যায়ের পক্ষে জনগণের ঐক্যই পারে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে। তাঁরা স্বচ্ছ নির্বাচন, শান্তিপূর্ণ পরিবেশ ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও সক্রিয় থাকার আহ্বান জানান।

ঘোড়াশাল পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরাও সভায় বক্তব্য দেন। পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300