আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
মসজিদে জুম্মার নামাজরত অবস্থায় মুসল্লীর মৃত্যু বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা
ad728

মাদক নিয়ে ঝগড়া, ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 5, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মাধবদী থানা ফাইল ছবি

নরসিংদীর মাধবদীতে ছোট দুই ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাতে মাধবদী থানার পাইকারচর ইউনিয়নের পুরানচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রমজান আলী (৩৬) ওই গ্রামের মুসা মিয়ার ছেলে। তিনি চার কন্যাসন্তানের জনক। নিহতের ছোট মেয়ের বয়স মাত্র এক বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রমজান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। পরিবার থেকে একাধিকবার তাকে মাদক পরিহারের জন্য বাধা দেওয়া হলেও তিনি তা মানেননি। রোববার রাতে এ বিষয়টি নিয়ে রমজান আলীর সঙ্গে তার ছোট দুই ভাই মোশারফ হোসেন ও মনির হোসেনের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষে জড়ালে ছোট দুই ভাইয়ের আঘাতে গুরুতর আহত হন রমজান আলী। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী রাবেয়া বেগম বলেন,
“আমার স্বামী চার মেয়ের বাবা। তার ছোট মেয়েটার বয়স মাত্র এক বছর। আমি আমার দেবরদের বিরুদ্ধে সঠিক বিচার চাই।”
মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন,
“ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তার ভাইদের আঘাতে তিনি নিহত হয়েছেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300