আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার জানাযা সম্পূর্ণ

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 31, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: খালেদা জিয়ার জানাযার ছবি সংগ্রহিত

রাজধানী ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় সম্পন্ন হলো সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা। 

বুধবার দুপুর ৩.০৪মিনিটে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।

প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে এদিন সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে মিরপুর রোড, ফার্মগেট এবং বিজয় সরণি পর্যন্ত লাখ লাখ মানুষের ঢল নামে। ভিড় এতোটাই ছিল যে, জানাজার কাতার সোবহানবাগ ও ধানমন্ডি ৩২ নম্বর এলাকা পর্যন্ত পৌঁছে যায়। তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই জানাজায় শরিক হতে ঢাকায় আসেন।

জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা অংশ নেন। এ ছাড়া ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং বিদেশি কূটনীতিকরা জানাজায় উপস্থিত হয়ে এই মহীয়সী নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানান।

জানাজা শুরুর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত সকলের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান। জানাজা শেষে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের দিকে যাত্রা করে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে পুরো সংসদ এলাকা ও জিয়া উদ্যানকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বিজিবি, র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300