আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

নরসিংদী - ৪ আসনে বাংলাদেশ কংগ্রেস প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষনা

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: প্রার্থী কাজী শরিফুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।এ সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়রুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইয়ারুল ইসলাম। তার সঙ্গে ছিলেন আইনজীবী কাজী রেজাউল ইসলাম ও আবু হেনা মোস্তফা কামাল মিলন।
রিট সূত্রে জানা যায়, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের দিন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী কাজী শরিফুল ইসলামকে বিএনপির প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সমর্থকরা বাধা দেন। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় তিনি মনোনয়নপত্র দাখিল করতে সক্ষম হন।
তবে ১ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের দিন তার এক সমর্থককে প্রতিপক্ষ অপহরণ করে বলে অভিযোগ ওঠে। পরে তাকে জেলা রিটার্নিং কর্মকর্তার সামনে হাজির করে মনোনয়নপত্রে দেওয়া স্বাক্ষর অস্বীকার করতে বাধ্য করা হয়। এর পরিপ্রেক্ষিতে কাজী শরিফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করা হলেও সেখানে বাতিলের আদেশ বহাল থাকে। এরপর প্রার্থী কাজী শরিফুল ইসলাম হাইকোর্টে রিট দায়ের করেন। রিটের শুনানি শেষে আদালত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্দেশনাসহ আদেশ দেন।
হাইকোর্টের এ আদেশে নরসিংদী-৪ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300