আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 6, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় নরসিংদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাদ জোহর নরসিংদীর ৯নং ওয়ার্ডের ভাগদী এলাকার মীরবাড়ীর মোড় (ভাগদী–মীরবাড়ীর মোড়) সংলগ্ন স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি খবিরুল ইসলাম বাবুল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক ইলিয়াস আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক রাশিদুল ইসলাম রায়হান, নরসিংদী শহর শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান আলোচকের বক্তব্যে খবিরুল ইসলাম বাবুল দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তার আদর্শকে বুকে ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এবং বিএনপি নেতা নুরুল হক খন্দকারের আয়োজনে অনুষ্ঠিত মাহফিলে মকবুল হোসেন ভূঁইয়া, আলম ভূঁইয়া, জাকির হোসেন, আইয়ুব খান, আসিফ জহির অংকুর, মাহমুদুল কবির বাবলু, আমজাদ হোসেন ভূঁইয়াসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। অনুষ্ঠানটি ঘিরে এলাকার নেতাকর্মীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300