আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় মব সৃষ্টি করে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা আহত ১০

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 26, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আহত সাংবাদিকরা

চাঁদা না দেয়ায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পিকনিক শেষে ফেরার সময় মাধবদী উপজেলার ড্রিম হলিডে পার্কের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)–এর সদস্যরা পরিবার-পরিজন নিয়ে পিকনিক শেষে ঢাকায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পার্কের বাইরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তাদের গাড়িগুলোর কাছে স্থানীয় সন্ত্রাসীরা এসে চাঁদা দাবি করে।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সাংবাদিকদের সঙ্গে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সন্ত্রাসীরা জড়ো হয়ে মব তৈরির চেষ্টা করে এবং পরে সংঘবদ্ধভাবে রড, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলায় সাংবাদিক মো. মহসিন কবির, মোহাম্মদ শাহেদ, এসএম ফয়েজ এবং ক্র্যাবের স্টাফ লালসহ মোট ১০ জন আহত হন। আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসা দেয়া হচ্ছে।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, সাদা পাঞ্জাবি পরিহিত এক সন্ত্রাসীর নেতৃত্বে হামলাকারীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তারা গুলি করার হুমকি দেয়। এমনকি বাসে থাকা শিশু ও নারীসহ পরিবারের সদস্যদের ওপর আগুন দেয়ার চেষ্টা চালানো হয়, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তোলে।
সাংবাদিকরা অভিযোগ করেন, ঘটনার পরপরই জেলা পুলিশ সুপারকে বিষয়টি জানানো হলেও পুলিশের পৌঁছাতে দেরি হওয়ায় হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে।
এ বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক বলেন,
“খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। মাধবদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300