আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

নরসিংদীতে চাচাতো ভাইয়ের দা'র কোপে মৎস্যজীবী লীগ নেতা নিহত

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 30, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: নিহত মৎস্যজীবী লীগ নেতা শরিফুল

নরসিংদীর শিবপুর উপজেলায় ব্যক্তিগত বিরোধের জেরে মৎস্যজীবী লীগের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত মো. শরীফুল ইসলাম (২৫) শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের জানখাঁরটেক এলাকার বাসিন্দা। তিনি যোশর ইউনিয়ন মৎস্যজীবী লীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, শরীফুল ইসলামের সঙ্গে তাঁর চাচাতো ভাই শাকিল মিয়ার (২৩) দীর্ঘদিন ধরে ব্যক্তিগত বিরোধ চলছিল। তবে বিরোধের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি পরিবার।
ঘটনার দিন গতকাল বৃহস্পতিবার (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ উত্তেজিত অবস্থায় শাকিল মিয়া শরীফুলের বাড়িতে এসে ধারালো দা দিয়ে তাঁর মাথায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। গুরুতর আহত অবস্থায় শরীফুল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারী শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা দ্রুত শরীফুলকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাকিল মিয়া পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ঢাকা থেকে লাশ নরসিংদীতে আনার পর সন্ধ্যার দিকে মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300