আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

নরসিংদীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ মাদক সম্রাজী চম্পা আটক

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 28, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: মাদক সম্রাজী চম্পা

নরসিংদীর সদর উপজেলায় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ এক চিহ্নিত নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।
বুধবার (২৮ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার।
আটককৃত নারীর নাম চম্পা বেগম (৪২)। তিনি সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের মধ্য শীলমান্দি গ্রামের বাদল মিয়ার মেয়ে।
অভিযানকালে তার কাছ থেকে ৫৩৩ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২৯ লাখ ৯৬ হাজার ২২০ টাকা, বেশ কয়েকটি ধারালো দেশীয় অস্ত্র এবং ৬টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল শীলমান্দি ইউনিয়নের মধ্য শীলমান্দি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ইয়াবা, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ চিহ্নিত মাদক কারবারি চম্পা বেগমকে আটক করা সম্ভব হয়।
তিনি আরও জানান, যৌথবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়। আটককৃত চম্পা বেগমের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300