আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

নয় হাজার আটশত পিস ইয়াবার বড় চালান আটক

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: বিজিবির হাতে আটক ইয়াবা

কক্সবাজারের টেকনাফে শীলখালীতে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ চালককে আটক করেছে উখিয়া ৬৪ বিজিবি। রোববার (২৮ ডিসেম্বর) সকালে শীলখালী অস্থায়ী চেকপোস্টে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তায় এই মাদক উদ্ধার করা হয়।
​আটক চালকের নাম মো. জামাল (৪৩)। তিনি টেকনাফ থানার হাবির পাড়া গ্রামের মো. আব্দুস সালামের ছেলে।

​বিজিবি সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৮টা ১০ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে থামানো হয়। বিজিবির প্রশিক্ষিত ডগ ‘রকি’ (জার্মান শেফার্ড) তল্লাশিকালে স্টিয়ারিংয়ের নিচে বিশেষ কৌশলে লুকানো ৫টি পোটলায় এসব ইয়াবার সন্ধান পায়। পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

​উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, আটক ব্যক্তি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। মাদক ও চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

​আটককৃত আসামিকে জব্দকৃত ইয়াবা ও প্রাইভেটকারসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300