আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

নরসিংদী সদরে স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটে লড়ার ঘোষণা এড.সারোয়ার খানের

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 18, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: এড.মো.সরোয়ার খান


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আইনজীবি ও সমাজসেবক এড. মো. সারোয়ার খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েই জনসংযোগ শুরু করেছে আইনজীবি ও সমাজসেবক এড. মো. সারোয়ার খান। ইতোমধ্যে তিনি নির্বাচনী এলাকায় সভা-সমাবেশ ও জনসংযোগের মধ্যদিয়ে নির্বাচনী মাঠে সরব হয়েছেন। 

এড. মো. সারোয়ার খান। নরসিংদী পৌর শহরের তরোয়া গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারে জন্মগ্রহন করেন। তার পিতা হাজী মৃত পীর মোহাম্মদ খান। যিনি স্বেচ্ছায় বিনা পারিশ্রমে তরোয়াস্থ হযরত কাবুল শাহ্ মাজার মসজিদের নিয়মিত আযান দিতেন।  এলাকাবাসীর কাছে তিনি ছিলেন প্রিয় পীর মোহাম্মদ ভাই।

এড. মো. সারোয়ার খান নরসিংদী শহরের জেলখানা মোড়স্থ হাজী পীর মোহাম্মদ খান প্লাজা (ফুলকলি মিষ্টির দোকান)স্বত্ত্বাধিকারি।

তিনি ব্রাহ্মন্দী কে কে এম সরকারী বিদ্যালয় থেকে এসএসসি, নরসিংদী সরকারী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রী অর্জন করেন। পরে তিনি ঢাকা ল' কলেজ থেকে আইন বিষয়ে পড়াশুনা করে এলএলবি পাশ করেন। পরে তিনি আইনজীবী হিসেবে ঢাকা বারে যোগ দেন। বর্তমানে তিনি ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিয়োজিত আছেন।

দূর্নীতি ও অপশাসনের বিরুদ্ধেএড. মো. সারোয়ার খান অবস্থান নিয়ে বলেন, দেশে এখন দরকার দুর্নীতিমুক্ত, দলীয়করণমুক্ত, রাজনৈতিক এজেন্ডামুক্ত-একটি সত্যিকারের জনকল্যাণমুখী ও সৃজনশীল সরকার ও প্রশাসন। যা দলীয় সংসদ সদস্যের পক্ষে দাবী করা সম্ভব হবে না। জাতীয়তাবাদী চেতনা বুকে ধারণ করলেও জনকন্যানমুখী সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য সাধারণ মানুষের হয়ে জাতীয় সংসদের কথা বলার তাগিদে একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মনোস্থির করেছি।

এড. মো. সারোয়ার খান বলেন, জনগণই শক্তি। তিনি জনগণের দোরগোড়ায় থেকে তাদের আস্থা অর্জন করতে চান। এলাকার উন্নয়ন, প্রতিটি ঘরের যুব সমাজের কর্মসংস্থান এবং সুশাসন প্রতিষ্ঠা করাকে তিনি তার অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আমি প্রতিহিংসার রাজনীতি কখনো পছন্দ করিনা, আমি বরাবর এদেশের গরিব-দু:খি মানুষে সাথে ছিলাম ভবিষ্যতেও তাদের সেবা করতে চাই। নির্বাচিত হলে নরসিংদী সদরের প্রতিটি ঘরে কর্মসংস্থানের আলো জ্বালাবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, ‘নিম্ন আয়ের মানুষের সমস্যা সঠিকভাবে চিহ্নিত করে তা সমাধান করা গেলে সারাদেশের জন্য একটি কার্যকর মডেল তৈরি করা সম্ভব। তরুণ প্রজন্মকে কর্মমূখী করে বেকারত্ব দূর করে তাদের মধ্যে আশার সঞ্চার ঘটালে এদেশে পরিবর্তন আসবেই। প্রচলিত সব ধ্যন-ধারণার বাইরে সুষ্ঠু ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি করার তাগিদে আমি নির্বাচনে অংশ নেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছি।’

নরসিংদীবাসীর প্রানের দারী, একটি মেডিকেল কলেজ প্রতিষ্টা করা।

নরসিংদী সদরের চরাঞ্চলকে পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তরিত করা।

এক সময় অনেকে আমাকে একজন ভালো ফুটবল খেলোয়ার হিসেবে চিনতেন। নরসিংদী সদরের বিভিন্ন স্থানে শিশু-কিশোরদের খেলার মাঠ সৃষ্টি করে আগামী প্রজন্মকে খেলাধুলায় মনোনিবেশ করানো।

নরসিংদী সদরকে আধুনিক, স্বনির্ভর, সন্ত্রাস, চাদাবাজ, মাদক, বেকার ও দুর্নীতিমুক্ত করা।

এড. মো. সারোয়ার খান নরসিংদী-১(সদর) বাসীকে আশ্বস্ত করে বলেন, ‘এলাকার সার্বিক উন্নয়নে ও জাতীয় স্বার্থে সংসদে সোচ্চার ভূমিকা রাখতে চাই। এরই ধারাবাহিকতায় নরসিংদী-১ (সদর) আসনের নির্বাচনি এলাকার সন্মানিত জনগণ যদি আমার ওপর আস্থা রাখতে পারেন এবং তাদেন মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করেন, তাহলে জনগণের সেবায় আমার ওপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণভাবে পালন করবো। এ ব্যাপারে আপনাদের সর্বাত্বক সহযোগিতা এবং দোয়া কামনা করছি।’

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300