আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

নরসিংদীতে সেনা-পুলিশের কম্বাইন্ড অপারেশনে শীর্ষ ২ সন্ত্রাসী আটক

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 7, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আটককৃত দুই শীর্ষ সন্ত্রাসী

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে সেনাবাহিনী ও পুলিশের যৌথ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময় শ্রীনগর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী জালাল এবং পাড়াতলী ইউনিয়নের ইকবাল নামের দুইজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার (৭ জানুয়ারি) উপজেলার শ্রীনগর, পাড়াতলী ও বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা সার্বিক সহযোগিতা ও নেতৃত্ব দেন। সেনাবাহিনী এবং জেলা পুলিশ নরসিংদীর একাধিক টিম যৌথভাবে অংশ নিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের আস্তানাগুলোতে তল্লাশি চালায়।
অভিযান চলাকালে শ্রীনগর ইউনিয়ন থেকে অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী জালালকে হাতেনাতে আটক করা হয়। একইভাবে পাড়াতলী ইউনিয়নের একটি এলাকা থেকে ইকবাল নামের আরেক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পাশাপাশি বাঁশগাড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র, গোলাবারুদ, একাধিক মোবাইল ফোন ও যোগাযোগে ব্যবহৃত ডিভাইস জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সম্পর্কে বিস্তারিত যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে এই চরাঞ্চলগুলোতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও আধিপত্য বিস্তারের অভিযোগ ছিল।
অভিযানের পর এলাকায় চিহ্নিত সন্ত্রাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্র জানিয়েছে, যৌথ অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছে প্রশাসন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300