আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

বাউল আবুল সরকারের মুক্তি দেওয়া হলে আন্দোলনের হুশিয়ারি দিলেন মাদানী

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Nov 25, 2025 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: রফিকুল ইসলাম মাদানী

ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী বলেছেন— ফরহাদ মজহার, এনসিপি, জুনায়েদ সাকি ও মেঘমল্লার বসুদের দাবি মেনে যদি বাউল শিল্পী আবুল সরকারকে বিচারের আওতায় না এনে মুক্তি দেওয়া হয়, তবে তিনি অবস্থান কর্মসূচিতে নামবেন।

মঙ্গলবার নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাদানী লেখেন, “আমি ছোট মানুষ, আমার কোনো দল নেই। আমি আল্লাহর শান-মান রক্ষার জন্য লড়াই করতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া একা সম্ভব হবে না।”

মানিকগঞ্জের আলেম সমাজ ও তৌহীদি জনতাকে উদ্দেশ্য করে তিনি আহ্বান জানান, এক বিশাল অবস্থান কর্মসূচির মাধ্যমে দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়ানোর জন্য।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকার ‘খালা পাগলির মেলা’র এক পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকার ধর্ম অবমাননাকর মন্তব্য করেছেন— এমন অভিযোগ ওঠে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়।

পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন বাদী মুফতি মো. আবদুল্লাহ ঘিওর থানায় মামলা করলে আদালতের মাধ্যমে আবুল সরকারকে কারাগারে পাঠানো হয়।

এদিকে আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর হামলার অভিযোগ উঠলে এনসিপি তার নিন্দা জানায়। এছাড়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ২৫৮ নাগরিক বিবৃতি দিয়েছেন।

মাদানীর ঘোষণার পর বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300