আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বাচলে একসাথে মরলেও একসাথে স্ত্রীর জন্য নিজের কিডনি দান করলেন স্বামী পিআইও -ডিআরআরইউ অফিসেই দূর্নীতির কারখানা,কোটি টাকা লুটের চিত্র ফাঁস টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা বর্ষবরণের দিনে শহীদ স্মৃতি নামফলক অবমাননায় নিন্দার ঝড় কুলখানি অনুষ্ঠানে প্রবেশে হুড়াহুড়ি পদদলিত হয়ে শিশু সহ আহত ১৫ আবু সাঈদ হত্যা মামলার রায়ঃ ২ পুলিশের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন যারা দেশে ২৮৪৭ গ্রামে নেই প্রাথমিক বিদ্যালয় সংসদে শিক্ষা মন্ত্রী ক্রিকেটার ডেবিড ওয়ার্নার গ্রেফতার ২২ বছর পর বেলাব উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সাঃসম্পাদক মোফাজ্জল মনোহরদী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি ঘোষনা নাটোরের বড়াইগ্রামে দড়ি ধরে মসজিদে যাওয়া সেই ১২০ বছরের অন্ধ মুয়াজ্জিন আর নেই গোসল করতে না চাওয়ার কারনে ৭ বছরের মাদ্রাসা শিক্ষার্থী কে পিটিয়ে আহত, অভিযুক্ত শিক্ষক আটক স্থানীয় সরকার নির্বাচন কবে জানালেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী নরসিংদীতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার বিয়ে, উৎসব অনুষ্ঠানে করা যাবে না আলোকসজ্জা নরসিংদীতে অবৈধ ভাবে তেল বিক্রির সময় ১৮ হাজার লিটার ডিজেল জব্দ আটক ১ নরসিংদীর নবনিযুক্ত জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন কে সংর্বধনা অবশেষে যা কে বিয়ে করলেন সিমরিন লুবাবা ৩ বছরেও সংষ্কার হয়নি নরসিংদী জেলখানা মোড়ের সড়ক, ময়লা ও জলাবদ্ধতায় চরম ভোগান্তি
ad728

শিবপুরে শিশুদের খেলার সময় বাড়ির উঠান থেকে ২ শতাধিক গুলি উদ্ধার

রিপোর্টারের নাম: নাজমুল হাসান মোল্লা
  • সংবাদ প্রকাশের তারিখ : Jan 24, 2026 ইং
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: উদ্ধারকৃত গুলি

নরসিংদীর শিবপুর উপজেলার কারারচর ভরতের কান্দি গ্রামে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় দুই শতাধিক গুলি উদ্ধার করেছে পুলিশ।

 শনিবার বিকেলে ওই গ্রামের হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির উঠান থেকে এসব গুলি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে হাজী গিয়াস উদ্দিন মোল্লার বাড়ির উঠানে একদল শিশু-কিশোর ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে বল কুড়াতে গিয়ে তারা মাটিতে গর্ত করতে শুরু করে। এ সময় মাটির সামান্য নিচ থেকেই গুলির অস্তিত্ব টের পায় তারা। একে একে গুলি বেরিয়ে আসতে শুরু করলে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিষয়টি বড়দের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে শিবপুর মডেল থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি খুঁড়ে দুই শতাধিক গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনুর মিয়া জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ফোর্স পাঠিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গুলিগুলো বেশ পুরনো এবং জং ধরা অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, “গুলিগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এগুলো কোথা থেকে এসেছে বা কতদিন ধরে এখানে ছিল—সে বিষয়ে তদন্ত চলছে।”
বসতবাড়ির উঠান থেকে এভাবে বিপুল পরিমাণ গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দেখা দিয়েছে। অনেকের ধারণা, এগুলো মুক্তিযুদ্ধের সময়কার পরিত্যক্ত গুলি হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে বিশেষজ্ঞ পর্যায়ের তদন্ত প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad300